কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নারীর প্রতি সহিংসতা রোধে মতবিনিময়
Published : Thursday, 17 March, 2022 at 12:00 AM
শ্যামল বড়ুয়া ববি ||
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে গত ১৬ ফেব্রুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক বড় ব্যানার স্থাপন করা হয়।
ব্যানারে লেখা সমূহ হলো, শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন, প্রতিরোধ কমিটির তথ্য উপস্থাপন, অভিযোগ দায়েরের সহজ যোগাযোগ পদ্ধতি, সরকারি জরুরি সেবা সমূহের ফোন নাম্বার।
অংশ নেয় এমএসএ,এসএইচসি, এসএলডি, কমিটির সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন 'দৃষ্টি ' এর নির্বাহী পরিচালক বেগম রেকেয়া পদকপ্রাপ্ত, সম্মিলিত নারী ফোরাম কুমিল্লার সভাপতি রোটারিয়ান পাপড়ি বসু।
মতবিনিময় সভায় অংশ নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডঃ জান্নাতুল ফেরদৌস, প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক শারমীন রেজওয়ানা, সহকারী অধ্যাপক ফাহাদ জিয়া, সেকশন অফিসার নুসরাত আরমিন, আমরা পারি এর কো অর্ডিনেটর মুবিনুর রহমান, প্রকল্প কর্মকর্তা মার্জিয়া হাসান প্রভা, দৃষ্টি এর প্রকল্প পরিচালক রীনা রানী দত্ত, কর্মকর্তা আহমেদ জামিল রোকন ।
আরো অংশ নেয় ফারহানা ইসলাম, জান্নাতুল মাওয়া, শায়লা রহমান চৈতি, সুমাইয়া তাবাসসুম, ভাবনা, কাওসার আহমেদ বাঁধন, সাবিনা সুলতানা, ফাতেমা মিম, আনিসুর রহমানসহ আরো অনেকে।