ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রেকর্ড গড়েও বাবরের ৪ রানের আক্ষেপ
Published : Thursday, 17 March, 2022 at 12:00 AM
করাচি টেস্টে অস্ট্রেলিয়ার দেওয়া ৫০৬ রানের পাহাড়সম লক্ষ্যে ব্যাট করতে নেমে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। শুধু তা-ই নয়, চতুর্থ ইনিংসে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন তিনি। তবে বাবরের ইনিংসের শেষটা হয়েছে আক্ষেপের।
মাত্র ৪ রানের জন্য বাবর পাননি ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটি।
৪২৫ বলে ১টি ছক্কা ও ২১টি চারের সাহায্যে ১৯৬ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন তিনি। ন্যাথান লায়নের বলে মার্নাস লাবুশানের হাতে ক্যাচ দিয়েছেন পাক অধিনায়ক।
প্রতিবেদন লেখার সময় পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ৩৯৮ রান। মোহাম্মদ রিজওয়ান ৭১ ও সাজিদ খান ১ রানে ব্যাট করছেন। জয়ের জন্য পাকিস্তানের দরকার আরো ১০৮ রান, হাতে আছে ৪টি উইকেট। অন্যদিকে, অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ৪টি উইকেট। আজ আরো প্রায় ১০ ওভার খেলা হবে।
টেস্টের চতুর্থ ইনিংসে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি এতোদিন মাইকেল আথারটনের দখলে ছিল। ১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১৮৫ রান করেছিলেন ইংলিশ অধিনায়ক আথারটন। ১৯৬ রানের ইনিংস খেলে বাবর আজম ছাড়িয়ে গেলেন আথারটনকে।