টাইগারদের পাওয়ার হিটিং কোচ আলবি মরকেল
Published : Wednesday, 16 March, 2022 at 12:00 AM
দক্ষিণ
আফ্রিকা সফরে গিয়ে মূল সিরিজের খেলা শুরুর আগে মুমিনুল হকের নেতৃত্বাধীন
টেস্ট দলের অনুশীলন চলছে কেপটাউনে, গ্যারি কারস্টেনের একাডেমিতে। আর তামিম
ইকবালের ওয়ানডে দল অনুশীলন করছে জোহান্সবার্গের ওয়ান্ডারার্সে।
টাইগারদের
ওয়ানডে দলের এই অনুশীলনে যুক্ত হচ্ছেন আরেক দক্ষিণ আফ্রিকান আলবি মরকেল।
খণ্ডকালীন চুক্তিতে মঙ্গলবার থেকে তিনি পাওয়ার হিটিং কোচ হিসেবে কাজ করবেন
জাতীয় দলের সঙ্গে।
বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল
ইউনুস দুপুরে জাগো নিউজকে এ তথ্য দিয়ে বলেন, ‘ওয়ানডে সিরিজের আগে আজ থেকে
দলের সঙ্গে কাজ করবে আলবি মরকেল। পাঁচদিন তার অধীনে পাওয়ার হিটিং অনুশীলন
করবে ক্রিকেটাররা।’
এর বাইরে কেপটাউনে গ্যারি কারস্টেনের একাডেমিতে
টেস্ট দলের অনুশীলন চলবে দশ দিন। তবে বিশ্বকাপজয়ী কোচ কারস্টেন সময় দিতে
পারবেন তিন দিন। টেস্ট দলের এই অনুশীলন পর্ব তদারকিতে আছেন জাতীয় দলের
ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স।