ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মহান আহলে বাইতের স্মরণে নেত্রকোণার মুহিব্বিনে
আহলে বাইত রেজভীয়া দরগাহ শরীফের ১২ তম ওরছে আজীম সম্পন্ন
Published : Sunday, 13 March, 2022 at 12:00 AM, Update: 13.03.2022 1:15:17 AM
আহলে বাইত রেজভীয়া দরগাহ শরীফের ১২ তম ওরছে আজীম সম্পন্নমহান আহলে বাইতের স্মরণে নেত্রকোণার মুহিব্বিনে আহলে বাইত রেজভীয়া দরগাহ্ শরীফে, বাংলাদেশ রেজভীয়া তা'লিমুস সুন্নাহ বোর্ড ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় মহান আহলে বাইতের স্মরণে ১২ তম ওরছে আজীম অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন- ধর্মীয় লেখক ও গবেষক,খলিফায়ে সুবহানী খানদানে আলা হযরত,পীরে কামেল আল্লামা মুফতি নাজিরুল আমিন রেজভী হানাফী ক্বাদেরী (মাঃজিঃআঃ),পীর সাহেব-মুহিব্বিনে আহলে বাইত রেজভীয়া দরগাহ শরীফ। স্বাগত বক্তব্য রাখেন- শাহজাদা নাঈম আহমাদ রেজভী। আরো বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ আনোয়ারুল ইসলাম ভূইয়া।
এতে সারাদেশ থেকে ভক্ত- মুরিদান অংশগ্রহণ করেন। দেশ বরেণ্য পীর মাশায়েখ ও উলামায়ে কেরাম ঈমান ও আমলের উপর গুরুত্বপূর্ণ বয়ান রাখেন। রাতব্যাপী ওয়াজ নসিহত, জিকির আজকার, আওয়াবিন ও তাহাজ্জুদ নামাজ আদায়, অযু ও নামাজের প্রশিক্ষণসহ ইবাদত বন্দেগি শেষে বৃহস্পতিবার বাদ ফজর মিলাদ ক্বিয়ামের মাধ্যমে দেশ জাতি,মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে আখিরী মুনাজাত করা হয়।