ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইউক্রেনে ভারতীয় শিক্ষার্থী জিম্মির খবর অস্বীকার দিল্লির
Published : Thursday, 3 March, 2022 at 11:41 AM
ইউক্রেনে ভারতীয় শিক্ষার্থী জিম্মির খবর অস্বীকার দিল্লিরইউক্রেনে ভারতীয় শিক্ষার্থীদের জিম্মি করে রাখা হয়েছে বলে রাশিয়ার তোলা অভিযোগ অস্বীকার করেছে দিল্লি। রাশিয়া অভিযোগ তোলে এসব শিক্ষার্থীদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে ইউক্রেনীয় বাহিনী। আর তাদের রাশিয়ান অঞ্চলে প্রবেশ ঠেকাতে সম্ভাব্য সব উপায় ব্যবহার করছে।

তবে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনে কোনও শিক্ষার্থীকে জিম্মি রাখার কোনও খবর তারা পাননি।

ওই বিবৃতিতে বলা হয়, খারকিভ এবং আশেপাশের এলাকায় অবস্থানরত শিক্ষার্থীদের দেশটির পশ্চিমাঞ্চলে নিরাপদে সরিয়ে নিতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করতে ইউক্রেনীয় কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে ভারত।

ধারণা করা হচ্ছে খারকিভে আটকে পড়েছে হাজার হাজার ভারতীয় শিক্ষার্থী। এসব শিক্ষার্থীদের দেশে ফেরানোর তৎপরতা জোরালো করেছে ভারত সরকার। তবে নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নিয়ে সরঞ্জামগত জটিলতার মুখে পড়তে হচ্ছে তাদের।

সূত্র: বিবিসি