ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রতিটি জায়গায় মেয়েদের অগ্রাধিকার দেওয়া উচিত-- চিত্রনায়ক রুবেল
Published : Thursday, 3 March, 2022 at 12:00 AM, Update: 03.03.2022 12:49:12 AM
প্রতিটি জায়গায় মেয়েদের অগ্রাধিকার দেওয়া উচিত-- চিত্রনায়ক রুবেলবশিরুল ইসলাম: কুমিল্লায় কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনের এ প্রকল্পটির উদ্বোধন করেন কারাতে মাস্টার, প্রশিক্ষক ও চিত্রনায়ক  মাসুদ পারভেজ রুবেল। আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল।
আজ ২মার্চ বুধবার সকাল ১১টা কুমিল্লা রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রকল্পের উদ্বোধন করা হয়। ইয়ং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার এন্ড স্কুলের তত্ত্বাবধানে উদ্বোধন শেষে উপস্থিত শিক্ষার্থীদের রেলওয়ে প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রশিক্ষন প্রদান করা হয়।  
প্রশিক্ষন শেষে চিত্রনায়ক রুবেল সাংবাদিকদের জানান, কুমিল্লায় এসে খুব ভাল লেগেছে। চমৎকার খুবই চমৎকার লেগেছে। দেশের যতগুলো উপজেলায় তিনি গিয়েছেন এখানে এসে মনে হয়েছে এখানে মেয়েদের অবস্থানটি খুবই ভাল। ছেলেদের তুলনায় এখানে মেয়েদের উপস্থিতি অনেক বেশি। বর্তমান সমাজ ব্যবস্থায় প্রতিদিন পত্রিকার পাতা খুললে দেখতে পাই মেয়েরা যেভাবে এ্যাসল্ট বা লাঞ্চনা ও বঞ্চনার শিকার হয় গ্রামে গঞ্জে সর্বজায়গায়। সেদিক থেকে মেয়েদেরকে সবচেয়ে বেশি কারাতে শিখা উচিত। কুমিল্লা রেলওয়ে সরকারি বিদ্যালয় মাঠে বেশিরভাগ মেয়ে ছিল তা দেখে তিনি খুবই সন্তুষ্ট।
তিনি আরো বলেন, এখানে অনেক মেয়েরা কাজ করতে এসেছে শিখতে এসেছে। কুমিল্লায় এখানে যারা এ বিষয়টির আয়োজন করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারা সুস্থ্য ও সুন্দরভাবে ব্যবস্থা করেছে এবং মেয়েদেরকে অনেক বেশি অগ্রাধিকার দিয়েছে। আমি মনে করি প্রত্যেকটি জায়গায় মেয়েদেরকে অগ্রাধিকার দেওয়া উচিত। কারণ প্রত্যেক ঘরে ঘরে যদি একজন কারাতেকা থাকে তাহলে আমরা প্রতিদিন পত্রিকা খুলে যে দেখি এখানে একটি মেয়ে ধর্ষিত হয়েছে ওখানে গ্রামে বাল্য বিবাহ হচ্ছে এধরনের ঘটনা থেকে আমরা নিজেদের নিভৃত করতে পারবো।  
এসময় আরো উপস্থিত ছিলেন রেলওয়ে পাবলিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও আয়োজকবৃন্দ।