ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনা উপজেলা প্রশাসনের তৃতীয় শ্রেণি কর্মচারীদের কর্মবিরতি
Published : Thursday, 3 March, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় উপজেলা প্রশাসনে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদ-পদবী ও বেতন গ্রেড পরিবর্তনের দাবিতে মাসব্যাপি কর্মবিরতি শুরু করেছে কর্মচারীরা।
বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস) এর কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক ১ জুন থেকে ২৪ জুন পর্যন্ত সরকারি ছুটি ব্যতিত ১৬ দিনের কর্মবিরতি শুরু করেছে তারা।
সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর শেষে বিকাল ৫টা পর্যন্ত অফিস চত্তরে পুর্ণদিবস কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তৃতীয় শ্রেণির কর্মচারীরা।
কর্মবিরতির নেতৃত্বদেন উপজেলা শাখা সভাপতি হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক মো. তাশরিফুল ইসলাম, সদস্য মাইন উদ্দিন প্রমুখ।