জাতীয় ভোটার দিবসের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা
Published : Thursday, 3 March, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগরে চতুর্থ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’ এই স্লোগানকে সামনে রেখে বুধবার দুপুরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আহমদ সিকদারের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ফৌজিয়া আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এন এ মুরাদ, সাংবাদিক শামীম আহম্মেদ, ফয়জুল ইসলাম ফয়সাল, রাসেল মিয়া ও আরিফ গাজী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। সকলে ভোটার হউন এবং ভোটার্ধিকার রক্ষা করুন।