ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে দেবিদ্বারে আলোচনা সভা
Published : Thursday, 3 March, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বারে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান হয়। ৮ মার্চ নারী দিবস, ১৭ মার্চ জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এই প্রস্তুতিমূলক সভা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মো.আশিক উন নবী তালুকদার সভাপতিত্ব করেন।  উপজেলা শিক্ষা অফিসার একেএম আলী জিন্নাহের পরিচালনায় অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়াম্যান মোসা. নাজমা বেগম, জেলা পরিষদ সদস্য মোসা. শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা সাবেক কমাণ্ডার মো.কাজী আবদুস সামাদ,বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান ভূইয়া, সদস্য মো. লুৎফর রহমান বাবুল, মহিলালীগ নেত্রী মোসা. নাজমা মোর্শেদ, দেবিদ্বার থানার উপ পরিদর্শক মো. নাজমুল হাসান জয় প্রমুখ। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ উপলক্ষে ৭ মার্চ আলোচনা সভা, ১৭ মার্চ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, ২৫ মার্চ সন্ধ্যায় গণকবরে মোমবাতি প্রজ্বলন এবং ২৬ মার্চ এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়ামে স্বাধীনতার পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, উপজেলা হলরুমে মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা, রচনা ও চিত্রাংঙ্কন প্রতিযোগিতা,  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানমালা।