মিরপুর পেতে যাচ্ছে ভরা গ্যালারির স্বাদ
Published : Thursday, 3 March, 2022 at 12:00 AM
ভরা
গ্যালারি নিয়ে দেশে শেষ সিরিজ হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে ২০২০ সালের
মার্চে। করোনা মহামারিতে দর্শক শূন্য ও স্বল্প দর্শক নিয়ে ম্যাচ হয়েছে। ঠিক
দু’বছর পর মিরপুর স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হবে দর্শকে। আফগানদের
বিপক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠেয় টি-২০ সিরিজে ছাড়া হচ্ছে ২৫ হাজার টিকিট।
গত
ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে টি-২০তে মাঠে ফিরেছিলো দর্শক। আসনের অর্ধেক
টিকিট ছাড়া হয়েছিলো। জানুয়ারিতে করোনা বেড়ে যাওয়ায় বিপিএলে দর্শক সীমিত
করা হয়েছিল। প্লে অফে ছিল পাঁচ হাজার দর্শক। চট্টগ্রামে আফগানদের বিপক্ষে
ওয়ানডে সিরিজও সীমিত দর্শক নিয়ে আয়োজক করা হয়।
এবার গ্যালারিতে সামাজিক
দূরত্ব পরিহার করছে বিসিবি। থাকছে শুধু মাস্ক পরার নির্দেশনা। বিসিবি’র
প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘এত দর্শক ম্যানেজ করা বড় চ্যালেঞ্জ।
সেক্ষেত্রে সরকারি নির্দেশনা অনুযায়ী মাস্ক পরার বিষয়টি থাকবে। যদিও সবাইকে
মাস্ক পরতে বাধ্য করা সহজ না। আমাদের লক্ষ্য থাকবে খেলোয়াড়দের নিরাপদ
রাখা।’
টি-২০ সিরিজে টিকিটের মূল্য সাধারণ দর্শকদের ক্রয় ক্ষমতার মধ্যেই
রাখা হয়েছে। পূর্ব গ্যালারি ১০০ টাকা, উত্তর ও দক্ষিণ স্ট্যান্ডে ১৫০
টাকা, ক্লাব হাউস ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা ও গ্র্যান্ড
স্ট্যান্ডের টিকিটের মূল্য এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।