ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে জাতীয় বীমা দিবসে আলোচনা সভা ও র‌্যালি
Published : Wednesday, 2 March, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং  ||
কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের উদ্যোগে জাতীয় বীমা দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে গতকাল ১ মার্চ  মঙ্গলবার বিভিন্ন র?্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দিবসের তাৎপর্য্য নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আফরিণা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান, সমাজ সেবা কর্মকর্তা আ: আউয়াল, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা
জোহরা, দারিদ্র্য বিমোচন উপজেলা কর্মকর্তা মোঃ জাকির হোসেনসহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তাগণ।
বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ডিজিএম মো. আবুল বাশার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ইউনিট ম্যানেজার মোঃ শাহ আলম, সোনালী লাইফ ইন্সুরেন্স মো. মুজিবুর রহমান, এজিএম ডেল্টা মো. জাকির হোসেন, পপুলার লাইফ ইন্সুরেন্সের এজিএম ফজলুল হক, মো. মাহাবুবুর রহমান প্রমুখ। এসময় ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোং লি: এর, জেলা কোঅর্ডিনেটর যথাক্রমে মোঃ সেলিম মিয়া, মোঃ সেলিম পারভেজ, ইয়াকুব আলী আমজাদী, আবু জাহের মেম্বার, ফাতেমা বেগম মেম্বার, সিনিয়র অফিসার ফাতেমা বেগম, সিনিয়র অফিসার মাহমুদা খানম, অফিসার মোঃ জহিরুল হক, মোঃ আরিফ রহমান, গিয়াস উদ্দিন, ব্রাঞ্চ ম্যানেজার আতাউর রহমান বাহার, ষোলনল সেলিম মিয়াসহ অন্যান্য ইন্সুরেন্স কোং লি: এর ডিজিএম, এজিএম ও ব্রাঞ্চ ম্যানেজারগণ। সভায় অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম (অ.দা.) বলেন-তৎকালীন এই দিনে জাতির জনক বঙ্গবন্ধুর হাত ধরে বীমা কোম্পানীর যাত্রা শুরু হয়েছিল। বীমার গুরুত্ব ও তাৎপর্য্য নিয়ে সাধারণ জনগণকে সম্যক ধারণা প্রদান করতে হবে। বীমা কি এবং কেন? এর সঠিক বাস্তবায়নে সংশ্লিষ্ট বীমা কোম্পানীগুলোকে এগিয়ে আসতে হবে। তবে দেশের সার্বিক উন্নয়নে বীমার ভূমিকা অপরিসীম।  আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বনার্ঢ্য র‌্যালী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ ছামিউল ইসলাম এর নেতৃত্বে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।