ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এমেকার হ্যাটট্রিকে বড় জয় সাইফের
Published : Wednesday, 2 March, 2022 at 12:00 AM
রাজশাহীতে স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে ৫-১ গোলের বড় ব্যবধানে জিতেছে সাইফ স্পোর্টিং ক্লাব। নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা অগবার হ্যাটট্রিকেই এই বড় জয়। ম্যাচের ৩৫, ৭০ ও ৭৯ মিনিটে গোল তিনটি করেছেন তিনি।
১৫ মিনিটে সাইফকে প্রথম এগিয়ে দিয়েছিলেন এমেরি বাইসেঙ্গে।
জামাল ভূইয়ার ফ্রিকিকে বক্সের ভেতর থেকে হেডে গোলটি করেছেন বাইসেঙ্গে। ৩৫ মিনিটে ডানদিক দিয়ে বক্সে দুজন ডিফেন্ডারকে কাটিয়ে এমেকার প্রথম গোল। ২-০ অগ্রগামীতা নিয়ে বিরতিতে যায় সাইফ। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়িয়েছেন আসরর গফুরভ। এবার বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেছেন তিনি। স্বাধীনতা ক্রীড়া সংঘ ৪৯ মিনিটে একটি গোল শোধ দেন নদির মাভলনভের নিচু ফ্রিকিকে।
কিন্তু লড়াই জমাতে পারেনি তারা। ৭০ মিনিটে পাল্টা আক্রমণে এমেকা আরও এক গোল করলে ম্যাচ মুঠোয় নিয়ে নেয় সাইফ। মাঝমাঠ থেকে বল নিয়ে গিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেছেন এমেকা। এর নয় মিনিট পর তিনি হ্যাটট্রিক পূরণ করেছে ফয়সাল আহমেদের ক্রসে মাথা ছুঁইয়ে। লিগে এটি তৃতীয় হ্যাটট্রিক। এর আগের হ্যাটট্রিক দুটি ছিল আবাহনী দরিয়েলতন ও চট্টগ্রাম আবাহনীর পিটার থ্যাংকগডের। লিগে এটি তৃতীয় জয় সাইফের। ১০ পয়েন্ট নিয়ে তারা আছে চতুর্থ স্থানে। ৪ পয়েন্ট নিয়ে দশম স্থানে স্বাধীনতা ক্রীড়া সংঘ।