ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বীমা দিবস পালন
Published : Wednesday, 2 March, 2022 at 12:00 AM, Update: 02.03.2022 12:51:22 AM
কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বীমা দিবস পালনকুমিল্লা প্রতিনিধি ||
"বীমায় সুরক্ষিত থাকলে এগিয়ে যাব সবাই মিলে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর সহযোগিতায় বীমা দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার কুমিল্লা টাউন হল মাঠে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান এবং অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহিম।
পরে টাউন হল মাঠ থেকে একটি র‌্যালী বের হয়ে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এসে শেষ হয়। এসময় র‌্যালীতে বিভিন্ন জীবন বীমা ও সাধারণ বীমা কোম্পানির কর্মকর্তা, কর্মচারী ও কর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।
শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান।
সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থা কুমিল্লা জেলার চেয়ারম্যান ও রূপালী ইনস্যুরেন্স কোং লিঃ এর জিএম পাপড়ি বসু।
বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোং লিঃ ডেপুটি ভাইস প্রেসিডেন্ট হেলাল আহমেদ।
সভায় বক্তব্য রাখেন, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোং লিঃ এর জিএম স্বপন কুমার মজুমদার, যমুনা লাইফ ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেড'র জিএম মোস্তাফিজুর রহমান, সাধারণ বীমা কর্পোরেশনের এজিএম মোঃ ইব্রাহিম, জীবন বীমা কর্পোরেশনের এজিএম মোজাম্মেল হক, পপুলার লাইফ ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেড'র প্রকল্প পরিচালক কামরুজ্জামান প্রমূখ। অনুষ্ঠানে পরিচালনা করেন জেলা কালচারাল কর্মকর্তা সৈয়দ মহম্মদ আয়াজ মাবুদ।