ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শেষ ওয়ানডেতেও আফগানদের ছাড় দেবে না বাংলাদেশ
Published : Monday, 28 February, 2022 at 12:00 AM
শেষ ওয়ানডেতেও আফগানদের ছাড় দেবে না বাংলাদেশএক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে বাংলাদেশ। তবে শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশের পাশাপাশি ১০ পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগে এগিয়ে থাকতে চায় টাইগাররা। ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়। স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস চ্যানেল।
সিরিজটি সুপার লিগের অংশ হওয়ায়, দ্বিপাক্ষিক সিরিজের প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ। তাই সিরিজ জয়ের পরও হাল ছাড়ার কোন উপায় নেই বাংলাদেশের। পয়েন্টের জন্য নিজেদের সেরা দিয়ে খেলবে টাইগাররা। কারন সামনে বেশ কিছু কঠিন সিরিজ আছে। যদিও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করার পথে বহু দূর এগিয়ে গেছে টাইগাররা। তবে পরের সিরিজগুলোতে হার বড় সমস্যায় ফেলতে পারে বাংলাদেশকে।
তাই বাংলাদেশ জানে, প্রতিটি পয়েন্ট এখন তাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক মেহেদি হাসান মিরাজ বলেন, 'যেহেতু সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ, আমরা সবাই জানি যে সিরিজের স্কোরলাইন যাই হোক না কেন, প্রতিটি পয়েন্ট এখন গুরুত্ব¡পূর্ণ। হোয়াইটওয়াশের চেয়ে আমাদের ১০টি পয়েন্ট খুব বেশি দরকার। যা পাবার সুযোগ রয়েছে। নিশ্চিতভাবেই আমরা সেই ১০ পয়েন্ট জিততে চাই।'
তিনি আরো বলেন, 'নিশ্চিন্ত থাকার কোন সুযোগ নেই। স্কোয়াডে কোন পরিবর্তন আনা হবে কি-না সেটা জানে টিম ম্যানেজমেন্ট।  তবে স্কোয়াড যাই হোক না কেন, মূল লক্ষ্য ম্যাচ জয়। আমরা জয় ছাড়া অন্য কিছুই ভাবছি না।'
এছাড়া তৃতীয় ম্যাচের জয় পাকিস্তানকে টপকে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে জায়গা করে দিবে বাংলাদেশকে। আর একটি জয় প্রথমবারের মতো আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে সহায়তা করবে। এর আগে ২০১৬ সালে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিলো বাংলাদেশ ও আফগানিস্তান। ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিলো বাংলাদেশ। তাই এ ম্যাচ থেকে অনেক কিছু অর্জনের সুযোগ আছে টাইগারদের।
ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ১০ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এরমধ্যে সাতটিতে জয় পায় বাংলাদেশ। আফগানরা জয় পায় তিনটিতে। জয়-হারের চিত্র বলে দেয় ওয়ানডে ক্রিকেটে কতটা শক্তিশালী দল বাংলাদেশ। এমন কথা আগেই বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। আফগানিস্তান অবশ্য টি-টোয়েন্টি ফরম্যাটের শীর্ষে রয়েছে। কারণ বাংলাদেশের বিপক্ষে ছয় ম্যাচের চারটিতে জিতেছে এবং দু'টিতে হেরেছে আফগানরা।