ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লিটনের ধ্বংসাত্মক ব্যাটিং
Published : Saturday, 12 February, 2022 at 12:00 AM
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে দুর্দান্ত সূচনা এনে দেন লিটন দাস। শুরু থেকেই তিনি ছিলেন আগ্রাসী মেজাজে। নাবিল সামাদ আর খালেদ আহমেদ- দুজনেই তার মার হজম করেছেন। খালেদের করা তৃতীয় ওভারে অবশ্য মুশফিকের সৌজন্যে ক্যাচ দিয়ে বেঁচে যান লিটন।
বল পেরিয়ে যায় বাউন্ডারি। মাত্র ৪.৩ ওভার স্থায়ী ওপেনিং জুটিতে আসে ৪৩ রান।
১৫ বলে ১১ করা মাহমুদুল হাসান জয় নাবিল সামাদের শিকার হলে ভাঙে এই জুটি। কভারে চমৎকার ক্যাচ নেন ইয়াসির। এরপর ব্যক্তিগত ৩৪ রানে রুয়েল মিয়ার বলে সহজ ক্যাচ দিয়ে বেঁচে যান লিটন। কভারে অতি সহজ ক্যাচটি ছাড়েন খালেদ। অবশেষে বিধ্বংসী লিটনকে থামান থিসারা পেরেরা। লঙ্কান এই অল-রাউন্ডারের বলে উইকেটকিপার মুশফিকুর রহিমের গ্লাভসে ধরা পড়েন লিটন।
আউট হওয়ার আগে তিনি খেলেন ১৭ বলে ৪১ রানের ইনিংস। যাতে ছিল ৪টি বাউন্ডারি এবং ৩টি ছক্কার মার।