ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরুড়ায় দিন-দুপুরে নগদ টাকা ছিনতাই আহত ২
Published : Thursday, 10 February, 2022 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া||
কুমিল্লার বরুড়া উপজেলায় ৯ ফেব্রুয়ারী বুধবার দিবালোকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে ২ জন গুরুতর আহত হয়েছে।
জানা যায়, কুমিল্লার বরুড়া বাজার ন্যাশনাল ব্যাংক থেকে উপজেলার শাকপুর গ্রামের আবুল বাশার , ও তার স্ত্রী পারুল আক্তার সহ দুই লক্ষ নব্বই হাজার টাকা উঠিয়ে শাকপুর বাড়িতে অটোরিকশা যোগে যাওয়ার পথে ভৌওরী এলাকায় পৌছলে অপরিচিত হোন্ডা করে ৩ জন যুবক এসে তাদেরকে গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। এ সময় তাদের কাছে থাকা নগদ টাকা ও ৩ টি মোবাইল সেট নিয়ে যায় । তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে বরুড়া সরকারী হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ব্যাংক সুত্রে জানা যায় স্বামী স্ত্রী দুই জনে ১ লক্ষ ৬৬ হাজার টাকা উত্তোলন করেন।  এই রিপোর্ট লিখা পর্যন্ত থানায় মামলা হয়নি । এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার মজুমদার বলেন এখনো আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।