ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাইফেল ক্লাবের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত
Published : Thursday, 10 February, 2022 at 12:00 AM, Update: 10.02.2022 12:52:54 AM
রাইফেল ক্লাবের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিতনিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় রাইফেল ক্লাবের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রাইফেল ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রাইফেল ক্লাবের সহ-সভপতি জেলা পুলিশ সুপারের পক্ষে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সোহানুর রহমান সোহান। আরো উপস্থিত ছিলেন কুমিল্লা রাইফেল ক্লাবের সহ-সভাপতি অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, ক্লাবের সহ-সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ, ক্লাবের সাধারণ সম্পাদক এ.কে.এম ইকবাল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খান চৌধুরী, কোষাধ্যক্ষ তারিকুল ইসলাম মজুমদার, সম্মানিত সদস্য মোঃ হাবিবুর রহমান, স.ম সফিকুল রহমান,  আমানুর রশিদ শহীল, আব্দুল হান্নান, আলহাজ্ব মাহবুব আলম, রেজাউল করিম মিন্টু, ফরহাদ হোসেন ভূঁইয়া, মোঃ আলী মুনসুর, সৈয়দ রায়হান আহমেদ।