ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কচুয়ায় অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই
Published : Tuesday, 1 February, 2022 at 2:17 PM
কচুয়ায় অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাইচাঁদপুরের কচুয়ায় তালতলী গ্রামে সোমবার মধ্য রাতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

পুড়ে যাওয়া দোকানগুলো হলো— ডা. আবুল বাসার ওষুধের দোকান, আব্দুল আউয়াল হোসেনের মুদি ও গোডাউন, নিখিল চন্দ্রের সেলুন এবং জাহাঙ্গীর আলমের চায়ের দোকান। 

ক্ষতিগ্রস্ত দোকানিরা জানান, সোমবার রাত ৩টার দিকে তালতলী ইউনিয়ন পরিষদসংলগ্ন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই মার্কেটের ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও তারা জানান। 

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সেটি এখনও জানা যায়নি।