ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লার কাছে বিধ্বস্ত চট্টগ্রাম
Published : Tuesday, 1 February, 2022 at 12:00 AM
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ১৩তম ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেই ম্যাচে চট্টগ্রামকে ৫২ রানের বড় ব্যবধানে হারিয়েছে কুমিল্লা।
কুমিল্লার দেওয়া ১৮৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৭.৩ ওভারে ১৩১ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম। চট্টগ্রামের পক্ষে ব্যাট হাতে একাই লড়েছেন উইল জ্যাকস।
 ৪২ বলে ৭ চার ও ৩ ছক্কার সাহায্যে ৬৯ রানের ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান এসেছে মৃত্যুঞ্জয়ের ব্যাট থেকে। মেহেদি হাসান মিরাজ করেন ১০ রান। চট্টগ্রামের পক্ষে নাহিদুল ইসলাম ৩টি উইকেট লাভ করেন। এছাড়া মুস্তাফিজুর রহমান, তানভির ইসলাম ও শহিদুল ইসলাম ২টি করে উইকেট শিকার করেন।
এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করে কুমিল্লা। ৩৪ বলে ৫টি চার ও একটি ছক্কার সাহায্যে ৪৭ রানের ইনিংস খেলেন লিটন দাস। ৩ রানের জন্য অর্ধশতক হয়নি তার, নাসুম আহমেদের বলে সাব্বির রহমানকে ক্যাচ দিয়েছেন তিনি। মাহমুদুল জয়, লিটন ও ইমরুল কায়েসের পর দলের হাল ধরেন দুই দক্ষিণ আফ্রিকান ফাফ দু প্লেসি ও ক্যামেরুন ডেলপোর্ত।
দুজনে মিলে গড়েন অবিচ্ছিন্ন ৯৭ রানের জুটি। দু প্লেসি ৫৫ বলে তিন ছক্কা ও ৮ চারের সাহায্যে অপরাজিত থাকেন ৮৩ রানে। ডেলপোর্ত অপরাজিত থাকেন ২৩ বলে ৫১ রান করে। শেষ ৫ ওভারে ৭৬ রান তুলেছেন দুজন।
চট্টগ্রামের পক্ষে ৪ ওভারে ২৩ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন নাসুম আহমেদ। বেনি হাওয়েল নিয়েছেন একটি উইকেট। মেহেদি হাসান মিরাজ ৩ ওভারে ৩০ রান দিলেও কোনো উইকেট পাননি। ম্যাচসেরা হয়েছেন ফাফ ডু প্লেসি।