ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
১৪৫ রানে অলআউট সাকিব-গেইলরা
Published : Monday, 31 January, 2022 at 8:01 PM
১৪৫ রানে অলআউট সাকিব-গেইলরাখুলনার বিপক্ষে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে যায় বরিশাল। শুরুতে ২৪ রানে টপ অর্ডারের ৩ ব্যাটসম্যানের উইকেট হারায় দলটি। 

একটা পর্যায়ে ৩ উইকেটে বরিশালের সংগ্রহ ছিল ১৩.৫ ওভারে ১০৩ রান। এরপর ৪২ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ১৮.৫ ওভারে ১৪৫ রানেই অলআউট হয় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি।

সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৪ রানে ডুয়াইন ব্রাভো, ক্রিস গেইল ও তাওহিদ হৃদয়ের উইকেট হারানো দলকে খেলায় ফেরান সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত। চতুর্থ উইকেটে ৫৯ বলে ৭৯ রানের জুটি গড়েন তারা।  

৩ উইকেটে ১০৩ রান করা বরিশাল এরপর চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায়। শেষদিকে মাত্র ৪২ রানের ব্যবধানে হারায় ৭ উইকেট। ২৭ বলে ৪১ রান করেন সাকিব। আর ৪০ বলে ৪৫ রান করে ফেরেন নাজমুল হোসেন শান্ত। 

নুরুল হাসান সোহান, জিয়াউর রহমান, ইরফান শুক্কুর, মুজিব উর রহমানরা শেষদিকে প্রত্যাশিত মানের ব্যাটিং করতে পারেননি। 

খুলনার হয়ে ৪ ওভারে ৪১ রানে ৩ উইকেট শিকার করেন খালেদ আহমেদ। দুটি করে উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি ও ফরহাদ রেজা।