ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রানে ফিরলেন সাকিব, তবু অল্পেই আটকা বরিশাল
Published : Monday, 31 January, 2022 at 7:51 PM
রানে ফিরলেন সাকিব, তবু অল্পেই আটকা বরিশালঅল্পেই সাজঘরে টপ অর্ডারের তিন ব্যাটার, আরও একবার ব্যর্থ ভিন্ন কিছুর পরিকল্পনা; চাপের মুখে ব্যাটিংয়ে এলেন অধিনায়ক সাকিব আল হাসান। যিনি আগের চার ম্যাচ মিলে করেছেন মাত্র ৪৬ রান। সেই তিনি খুলনা টাইগার্সের বিপক্ষে ফিরতি ম্যাচকেই করলেন রানে ফেরার উপলক্ষ্য, খেললেন ৪১ রানের ইনিংস।

অধিনায়ক সাকিবকে সঙ্গ দিয়ে তাকে ছাড়িয়েও যান বাঁহাতি ব্যাটার নাজমুল শান্ত। তিনি করেন ৪৬ রান। এ দুই বাঁহাতি চলিশোর্ধ্ব রানের ইনিংসের পরও খুলনার বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি সাকিবের ফরচুন বরিশাল। অন্য ব্যাটারদের ব্যর্থতায় ইনিংসের ৭ বল বাকি থাকতেই ১৪৫ রানে গুটিয়ে গেছে তারা।

সাকিবদের হারিয়ে প্রতিশোধ নিতে মুশফিকুর রহিমের খুলনাকে করতে ১৪৬ রান। এ দুই দলের প্রথম সাক্ষাতে আগে ব্যাট করে বরিশালের সংগ্রহ ছিল আরও কম, ১৪১ রান। সেই ম্যাচটি সাকিবরাই জিতেছিলেন, ১৭ রানের ব্যবধানে। তাই আজ অল্প পুঁজি হলেও খুলনাকে আবারও হারানোর বিশ্বাস নিয়েই বোলিংয়ে নামবে বরিশাল।