ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে বেসিক ব্যাংকের উপশাখা উদ্বোধন
প্রদীপ মজুমদার
Published : Monday, 31 January, 2022 at 7:35 PM
লালমাইয়ে বেসিক ব্যাংকের উপশাখা উদ্বোধনরাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের সেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে কুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজার ভাই ভাই সুপার মার্কেটের দ্বিতীয় তলায় উপশাখা উদ্বোধন করা হয়েছে। এটি ব্যাংকের ১৫ তম উপশাখা। 
৩১ জানুয়ারী সোমবার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে উপশাখা উদ্বোধন করেন। 

এ সময় ভারচুয়ালি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক মো. রাজীব পারভেজ, ড. নাহিদ হোসেন, ড. মো. আবদুল খালেক খান উপস্থিত ছিলেন।  
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. আনিসুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

অনুষ্ঠানে ভূশ্চি বাজার উপশাখায় অন্যান্যের মধ্যে চাঁদপুর শাখার ইনচার্জ এজিএম মশিউর রহমান, কুমিল্লা শাখার ইনচার্জ এজিএম খোরশেদ আলম, ভূশ্চি বাজার উপশাখা ম্যানেজার ইনচার্জ হুমায়ুন কবির, সহকারী কর্মকর্তা দেবমিত্র সিংহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন মোল্লা, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি সদস্য ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জ্যোতিষ সিংহ খোকন, ঘাদানিক লালমাই শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা দীন মোহাম্মদ, কৃষাণ এন্টারপ্রাইজের  স্বত্বাধিকারী আবদুস সাত্তার,  মজুমদার ট্রেডার্সের স্বত্বাধিকারী রুহুল আমিন মজুমদার, এইড কুমিল্লার ম্যানেজিং ডিরেক্টর আবুল কালাম আজাদ, ভূলইন দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, মিজানুর রহমান সহ স্থানীয় ব্যবসায়ি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়িরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন বক্তা ক্ষুদ্র ঋণের মাধ্যমে এলাকার ব্যবসায়ীদের সহযোগিতা সহ প্রবাসীদের সেবা দিয়ে ব্যাংকের সুনাম সৃষ্টির কথা বলেন।