ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরুড়ায় জাতীয় পার্টির  উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
Published : Saturday, 29 January, 2022 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ||
কুমিল্লার বরুড়া উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে, (মাস্টার আবদুল বারীক সমর্থক) ঝলম ইউনিয়ন ১ নং ওয়ার্ডে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
২৮ জানুয়ারি  শুক্রবার বিকাল ৩ টায় ঝলম ইউনিয়নের বিলপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ঝলম ইউনিয়ন পরিষদের মেম্বার রেজাউল করিমের সভাপতিত্বে  অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণঅনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাস্টার আবদুল বারীক।
বরুড়া পৌরসভার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলামের সঞ্চালনায় আমন্ত্রিত প্রধান বক্তার বক্তব্য রাখেন ঝলম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম (নুরু)
এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ আবু হানিফ ও মোঃ এনামুল হক, বরুড়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খোকন মিয়াজি, বরুড়া উপজেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক মোঃ আবুল বাসার, সহকারী সাধারণ সম্পাদক মোঃ মোতালেব হোসেন ও আবু ইউছুফ।
জাতীয় পার্টির বরুড়া পৌরসভার সভাপতি মোঃ আব্দুস ছাত্তার মাষ্টার, জাতীয় পার্টির উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক  নারায়ন শর্মা, জাতীয় পার্টির সহ- শিক্ষা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন কালাম, ২নং ওয়ার্ড ঝলম সাহিত্য বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, সহ সাহিত্য বিষয়ক সম্পাদক ছফিউল্লাহ ভূঁইয়া, বরুড়া জাতীয় পার্টির পৌরসভার প্রচার সম্পাদক নেয়ামত উল্যাহ, সহকারী প্রচার সম্পাদক আবুল কালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক বরুড়া উপজেলা জাতীয় পার্টির মোঃ শহীদ (মাষ্টার) বরুড়া পৌরসভার জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম মাষ্টারও জাতীয় যুব সংহতির পৌরসভার সভাপতি নাজমুল আলম অপু। আলোচনা শেষে শতাধিক কম্বল বিতরণ করেন।