শশীদল ইউনিয়ন পরিষদ নির্বাচন স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের গণসংযোগ ও নির্বাচনী অফিস উদ্বোধন
Published : Wednesday, 15 December, 2021 at 12:00 AM
মঙ্গলবার বিকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে (আসন্ন ইউপি) স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ শাহ আলম ডিলারের (মোটর সাইকেল প্রতীক) উত্তর তেতাভূমি গ্রামে এবং শশীদলসহ বিভিন্ন স্থানে ব্যাপক সংযোগ করেন। গণসংযোগ শেষে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ শাহ আলম ডিলার উত্তর তেতাভূমি গ্রামে একটি নির্বাচনী অফিস প্রার্থী নিজে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। উদ্বোধনের পর মিলাদ মাহফিল দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউপি মেম্বার মোঃ আবুল হাসেম এবং পরিচালনা করেন মোঃ শাহীন মিয়া।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক যুগ্ম সচিব অর্থ মন্ত্রণালয় মোঃ আব্দুল আজিজ, সমাজ সেবক মোঃ রেজাউল করিম, বাবরী মিয়া মাষ্টার, বাচ্চু মিয়া মাষ্টার, মিজানুর রহমান, হাবিবুর রহমান ও হাসান তারেক। এসময় এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তিনি গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সুখে দুঃখে আমি বিগত সময় ছিলাম এবং আছি। আপনারা ভোট সেবক হিসেবে আমাকে নির্বাচিত করলে আমি আগামী ৫ বছর প্রহরী হয়ে কাজ করব। আমাকে আপনারা যে ভাবে বিগত সময় কাছে পেয়েছেন আমি আপনাদের আরও কাছের হয়ে কাজ করতে চাই। সমাজের, রাস্তা ঘাট, স্কুল কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয়ের উন্নয়ন করা হবে আমার লক্ষ্য। একটি পরিচ্ছন্ন আধুনিক আদর্শ মডেল এবং সর্বজনীন স্বীকৃত ইউনিয়ন পরিষদ গঠন করব সকলের সহযোগিতায় ইনশাআল্লাহ।