নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এখন ক্রাইস্টচার্চে অবস্থান করছে বাংলাদেশ দল। গত ১০ ডিসেম্বর ঢাকা ছাড়েন তারা।
এরপর ক্রাইস্টচার্চে সাত দিনের কোয়ারেন্টিন পালন করে টাইগররা। এরইমধ্যে হোটেল থেকে বেরোতে দেখা গেছে কয়েকজনকে। একটি খোলা জায়গায় দূরত্ব বজায় রেখে নিজেদের মধ্যে খোশ-গল্পে মেতেছিলেন কয়েকজন ক্রিকেটার।
রুমের মধ্যে থাকলেও, ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ করার সুযোগ আছে বলে জানান বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তিনি বলেন, 'দীর্ঘ বিমান যাত্রার পর আমরা নিউজিল্যান্ডে পৌঁছেছি। এয়ারপোর্ট থেকে আমরা সরাসরি হোটেলে চলে এসেছি। এখানে তিন দিন কঠোর কোয়ারেন্টিন পালন করছি। রুমের ভেতরে থেকেই সবকিছু করতে হবে। খাওয়া-দাওয়া রুমের ভেতরেই দিয়ে দেওয়া হয়। কালকে থেকে হয়তো আমরা কিছু ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ করতে পারব। রুমের ভেতর বাইক আছে, থেরাব্যান্ড দিয়ে দেওয়া হয়েছে। সেগুলো দিয়েই আমরা রুমের ভেতর কিছু এক্সারসাইজ করব। '