ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দুই লাল কার্ড, ব্রাজিলিয়ানের পেনাল্টি মিসের ম্যাচে সেমিতে পুলিশ
Published : Sunday, 12 December, 2021 at 8:17 PM
দুই লাল কার্ড, ব্রাজিলিয়ানের পেনাল্টি মিসের ম্যাচে সেমিতে পুলিশস্বাধীনতা কাপে প্রথমবার খেলতে নেমেছিল পুলিশ এফসি। তাতেই অবিশ্বাস্য কৃতিত্ব দেখালো তারা। গতবারের রানার্সআপ শেখ রাসেলকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠার আনন্দ নিয়ে মাঠ ছেড়েছে পুলিশ।

অথচ কোয়ার্টার ফাইনালের ম্যাচে তাদের আধিপত্য ছিল চোখে পড়ার মতোন! শুরুতে গোল করে এগিয়ে গিয়েছিল। একপর্যায়ে পরিণত হয় ১০ জনের দলেও। তার পরেও সেখান থেকে শেখ রাসেলকে রুখে রাখতে তারা সক্ষম হয়েছে।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আজকের ম্যাচের আগে শক্তির দিক দিয়ে কিছুটা এগিয়ে ছিল শেখ রাসেল। জাতীয় দলের একঝাঁক খেলোয়াড় ছাড়াও উঁচুমানের বিদেশি খেলোয়াড় দলটির ভাণ্ডারে রয়েছে। তার পরেও তারুণ্যনির্ভর পুলিশের বিপক্ষে পেরে ওঠেনি সাইফুল বারী টিটুর দল।

পুলিশ এফসি এগিয়ে যায় ম্যাচ শুরুর চতুর্থ মিনিটেই। আদিল কুশকুশের ক্রসে নিঁখুত হেডে ফিনিশিং করেন আমিরুদ্দিন শরীফি।

এক গোলে পিছিয়ে যাওয়ায় শেখ রাসেল চেষ্টা করেছে ম্যাচে ফিরতে। কিন্তু লক্ষ্যভেদ করতে পারেনি। ২২ মিনিটে মাচাদোর বক্সের বাইরে থেকে নেওয়া শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। পরের মিনিটে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের কর্নারে ফাঁকায় থেকেও লক্ষ্যে ঠিকমতো শট নিতে পারেননি মানিক হোসেন মোল্লা।