ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কলেজছাত্র মফিজুল হত্যায় একজনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
Published : Sunday, 12 December, 2021 at 1:52 PM
কলেজছাত্র মফিজুল হত্যায় একজনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবননারায়ণগঞ্জের সোনারঁগায়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কলেজছাত্র মফিজুল ইসলাম হত্যা মামলার রায়ে এক জনকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ফাঁসির দণ্ডপ্রাপ্তকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। একই মামলার রায়ে দুই নারীসহ আরও ৯ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

রবিবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিনের আদালত রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিসহ ৩ জন পলাতক ও ৭ জন আদালতে উপস্থিত ছিলেন।