ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চ্যাম্পিয়ন্স লিগে আজ মাঠে নামছে পিএসজি
Published : Tuesday, 7 December, 2021 at 1:37 PM
চ্যাম্পিয়ন্স লিগে আজ মাঠে নামছে পিএসজিইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর চ্যাম্পিয়ন্স লিগে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামছে ১৬ দল। যেখানে রাউন্ড অব সিক্সটিনের আগে নিজেদের ঝালিয়ে নিতে খেলবে ফেভারিটরা। মাঠে নামবে  প্যারিস সেন্ট জার্মেইনও (পিএসজি)।
য়াজ মাঠে নামতে যাওয়া দলগুলোর মাঝে ম্যানচেস্টার সিটি, পিএসজি, লিভারপুল ও স্পোর্টিং লিসবনের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় যোগ্যতা অর্জনের লক্ষ্য এরই মধ্যে পূরণ হয়ে গেছে। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রিয়াল মাদ্রিদ নক আউটে উঠবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়।

মঙ্গলবার রাতে ঘরের মাঠে পিএসজির প্রতিপক্ষ ক্লাব ব্রাগা। নিয়মরক্ষার দ্বৈরথ হলেও লিওনেল মেসির কাছে এই ম্যাচের তাৎপর্য আলাদা। প্রথম পর্বে বেলজিয়ামের দলের বিরুদ্ধে একেবারেই ছন্দে ছিলেন না আর্জেন্টাইন তারকা। ১-১ গোলে ড্র হয়েছিল ম্যাচটি। এবার যে কোনো মূল্যে জিততে মরিয়া পিএসজি।

এই ম্যাচের আগে মেসির মনে পড়ে যাচ্ছে ২০০৬ সালে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সেই রাত। হ্যামস্ট্রিংয়ে চোট থাকায় ফাইনালে খেলতে পারেননি তিনি। হতাশায় উৎসবে যোগ দেননি মেসি।