জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
Published : Tuesday, 16 November, 2021 at 12:00 AM
তিন
ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করছে বাংলাদেশ
নারী ক্রিকেট দল। বাঁ-হাতি স্পিনার নাহিদা আকতারের বোলিং তোপে আজ সিরিজের
তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ে হেরেছে ৭ উইকেটে। এতে তিন ম্যাচের সিরিজ
৩-০ ব্যবধানে জিতে নিল বাংলাদেশ নারী দল।
হোয়াইটওয়াশ এড়াতে বুলাওয়েতে টস
জিতে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। এ ম্যাচেও বাংলাদেশ বোলারদের
বিপক্ষে জ্বলে উঠতে পারেনি জিম্বাবুয়ের ব্যাটাররা। নাহিদের তোপে পড়ে ২৭. ২
ওভারে ৭২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। নাহিদা ১০ ওভারে ২১ রান দিয়ে ৫ উইকেট
নেন। জিম্বাবুয়ের পক্ষে মাত্র একজন ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে
পারেন। ওপেনার শারন মায়ার্স ৩৯ রান করেন।
জবাবে ৭৩ রানের টার্গেটে খেলতে
নেমে ১৯০ বল হাতে রেখে সহজেই লক্ষ্য স্পর্শ করে বাংলাদেশ। দলের পক্ষে
ওপেনার মুরশিদা খাতুন অপরাজিত ৩৯ রান করেন। এছাড়া নুজহাত তাসনিয়া ১০,
অধিনায়ক নিগার সুলতানা ১২ রান করেন। এর আগে প্রথম ম্যাচে ৮ এবং দ্বিতীয়
ম্যাচে ৯ উইকেটে জয় পায় বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে এবার ২১
নভেম্বর থেকে বাংলাদেশ খেলবে বিশ্বকাপ বাছাইপর্ব। প্রতিপক্ষ হিসেবে আছে
পাকিস্তান-জিম্বাবুয়ে-থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ২১ নভেম্বর হারারেতে
আসরের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব
শুরু করবে বাংলাদেশ।