ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং উপজেলায় টানা ১১ বার কাবাডি চ্যাম্পিয়ন হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়
Published : Thursday, 11 November, 2021 at 12:00 AM, Update: 11.11.2021 1:18:25 AM
বুড়িচং উপজেলায় টানা ১১ বার কাবাডি চ্যাম্পিয়ন হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়সৌরভ মাহমুদ হারুন।। বুধবার সকালে কুমিল্লা জেলা ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২২ এর আওতায় বুড়িচং উপজেলায় কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ সাবিনা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মান্নান, হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ জাহাঙ্গীর আলম মাস্টার, হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন রতন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, লড়িবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামশেদ আলম ভূইয়া, আরাগ আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল রশিদ।
আরও উপস্থিত ছিলেন ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির প্রফেসর মোঃ রবিউল আলম, বুড়িচং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু মুসা, যুবলীগ নেতা এনামুল হক শান্ত সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক , ছাত্র-ছাত্রী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।
কাবাডি প্রতিযোগিতার ফাইনালে হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ৩৩-১৩ পয়েন্টে পূর্বহুড়া উচ্চ বিদ্যালয় কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় । হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় টানা এগারো বার বুড়িচং উপজেলায় কাবাডি চ্যাম্পিয়ন হয় । প্রধান অতিথি মোছাম্মৎ সাবিনা ইয়াসমিন এর কাছ থেকে চ্যাম্পিয়ন পুরস্কার গ্রহণ করেন হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের ও সভাপতি দেলোয়ার হোসেন রতন ।
খেলা পরিচালনা করেন আরাগ আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামরুজ্জামান, পূর্বহুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম রনি, আরিফুল ইসলাম ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপস্থাপনা করেন হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইকবাল হোসেন, মোঃ জামাল হোসেন ও মোঃ হাসান ।।
বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ সাবিনা ইয়াসমিন বলেন খেলাধুলা করলে ছেলে মেয়েদের মন ভালো থাকে এবং খেলাধুলা ছেলেমেয়েদের মাদক থেকে দূরে রাখে । কুমিল্লা জেলা ক্রীড়া অফিসার জনাব সুমন কুমার মিত্র বুড়িচং উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানকে খেলা সামগ্রী উপহার দেন ।