ব্রাহ্মণপাড়া ৭১ মাল্টিমিডিয়া স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ ও দোয়া
Published : Thursday, 11 November, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ৭১ মাল্টিমিডিয়া স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১০ নভেম্বর বুধবার সকালে স্কুল প্রাঙ্গনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৭১ মাল্টিমিডিয়া স্কুলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম সুজন। এসময় উপস্থিত ছিলেন, ৭১ মাল্টিমিডিয়া স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাসির উদ্দিন বিএসসি, ৭১ মাল্টিমিডিয়া স্কুলের পরিচালক মোঃ আবু হানিফ সরকার, ৭১ মাল্টিমিডিয়া স্কুলের পরিচালক কাজী রফিকুল ইসলাম বিএসসি। ব্রাহ্মণপাড়া মডেল একাডেমির অধ্যক্ষ মোঃ খোরশেদ আলম, ৭১ মাল্টিমিডিয়া স্কুলের পরিচালক মোঃ জাকির হোসেন, ৭১ মাল্টিমিডিয়া স্কুলের প্রধান শিক্ষক মোঃ হানিফ সরকার, ৭১ মাল্টিমিডিয়া স্কুলের পরিচালক হারুন অর রশীদ, ব্রাহ্মণপাড়া টাইমস ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মোঃ মাকসুদ আলম, ৭১ মাল্টিমিডিয়া স্কুলের পরিচালক মোঃ আসাদুজ্জামান, ৭১ মাল্টিমিডিয়া স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহজাদ হোসেন, ৭১ মাল্টিমিডিয়া স্কুলের পরিচালক মোঃ আলমগীর হোসেন, ব্রাহ্মণপাড়া মডেল একাডেমির উপাধ্যক্ষ মোঃ খোরশেদ আলমসহ স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন উক্ত স্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ মোবারক হোসেন।