অস্ট্রেলিয়া-পাকিস্তান কে এগিয়ে?
Published : Thursday, 11 November, 2021 at 12:00 AM
এগিয়ে
থেকেই আগামীকাল বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল
অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। টি-টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়ার
বিপক্ষে এগিয়ে থাকলেও, বিশ্বকাপের মঞ্চে অসিদের সমান আছে পাকিস্তান।
টি-টোয়েন্টি
ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় বেশি পাকিস্তানের। ২৩ লড়াইয়ে
পাকিস্তানের জয় ১২টি। অসিদের জয় ৯টি। ১টি করে টাই ও পরিত্যক্ত হয়।
তবে বিশ্বকাপের মঞ্চে সমান জয় ও হার পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। ছয়বারের দেখায় তিনটি করে সমান জয় পাকিস্তান ও অস্ট্রেলিয়ার।
২০০৭ সালে প্রথম বিশ্বকাপে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়া। ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।
২০১০
সালে তৃতীয় বিশ্বকাপে দু’বার মুখোমুখি হয় পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
দু’বারই জয় পায় অসিরা। গ্রুপ পর্বে ৩৪ রানে এবং সেমিফাইনালে ৩ উইকেটে জিতে
অস্ট্রেলিয়া। ২৪ বলে অনবদ্য ৬০ রান করে পাকিস্তানকে নিশ্চিত জয় থেকে বঞ্চিত
করেন মাইকেল হাসি।
২০১২ সালে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়াকে ৩২ রানে হারায়
পাকিস্তান। ২০১৪ সালে পরের আসরেও জয় পেয়েছিল পাকিস্তান। ওইবার ১৬ রানে জিতে
পাকরা। আর সর্বশেষ ২০১৬ সালে সুপার টেনের গ্রুপ ম্যাচে পাকিস্তানের
বিপক্ষে ২১ রানের জয় ছিল অস্ট্রেলিয়ার।