ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভারত বধের 'নায়ক' অফ্রিদি আতঙ্কে অস্ট্রেলিয়া
Published : Thursday, 11 November, 2021 at 12:00 AM
রোহিত শর্মার উইকেট নিয়ে এবারের বিশ্বকাপ যাত্রা শুরু করেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। চলতি বিশ্বকাপে দারুণ ফর্মেই আছেন শাহিন শাহ আফ্রিদি। ভারত বধের নায়কও বলা হচ্ছে তাকে।
এবার সেমিফাইনালে সেই শাহিন আতঙ্কে অজি শিবির। সেমিফাইনালে বড় ভয়ের কারণ মনে করছেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আগামীকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান।
সেমিফাইনাল পূর্ব সংবাদ সম্মেলনে ফিঞ্চ বললেন, ‘শাহিন চলতি টুর্নামেন্টের শুরু থেকেই পাকিস্তানের হয়ে দারুণ ফর্মে আছে। তবে সেটাই যে সবচেয়ে কঠিন লড়াই হবে, তা নিয়ে আমার কোনো সন্দেহই নেই।’
পাওয়ারপ্লে কিংবা ডেথ ওভার উভয় সময়েই ভয়ঙ্কর রূপ নেন শাহিন আফ্রিদি। পাওয়ারপ্লেতে উইকেট নেওয়া কিংবা ডেথ ওভারে রান আটকে রাখার সক্ষমতা আছে এই পেসারের। চলতি টুর্নামেন্টে পাঁচ ম্যাচে ছয় উইকেট ঝুলিতে পুরেছেন তিনি। যার দুটো এসেছে ভারতের বিপক্ষে।
ফিঞ্চ বললেন, ‘আমি মনে করি, আমরা পুরো টুর্নামেন্টেই দেখেছি, পাওয়ারপ্লেটা ব্যাটিং বোলিং দুটোর জন্যেই বেশ গুরুত্বপূর্ণ। আমি মনে করি মাঝের ওভার আর ডেথ ওভারগুলোও প্রায় কাছাকাছিই, কিন্তু পাওয়ারপ্লেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
টিটোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে এগিয়ে থাকলেও বিশ্বকাপের মঞ্চে অজিদের সমান আছে পাকিস্তান। টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় বেশি পাকিস্তানের। ২৩ লড়াইয়ে পাকিস্তানের জয় ১২টি। অজিদের জয় ৯টি। একটি করে টাই ও পরিত্যক্ত হয়। তবে বিশ্বকাপের মঞ্চে সমান জয় ও হার পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। ছয়বারের দেখায় তিনটি করে সমান জয় পাকিস্তান ও অস্ট্রেলিয়ার।
২০০৭ সালে প্রথম বিশ্বকাপে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়া। ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। ২০১০ সালে তৃতীয় বিশ্বকাপে দু’বার মুখোমুখি হয় পাকিস্তান ও অস্ট্রেলিয়া। দু’বারই জয় পায় অজিরা। গ্রুপ পর্বে ৩৪ রানে এবং সেমিফাইনালে ৩ উইকেটে জিতে অস্ট্রেলিয়া। ২৪ বলে অনবদ্য ৬০ রান করে পাকিস্তানকে নিশ্চিত জয় থেকে বঞ্চিত করেন মাইকেল হাসি।
২০১২ সালে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়াকে ৩২ রানে হারায় পাকিস্তান। ২০১৪ সালে পরের আসরেও জয় পেয়েছিল পাকিস্তান। সেবার ১৬ রানে জিতে পাকিস্তান। আর সর্বশেষ ২০১৬ সালে সুপার টেনের গ্রুপ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২১ রানের জয় ছিল অস্ট্রেলিয়ার।