ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দি ইউপি নির্বাচনে তিন পদে ৬৫৭ প্রার্থীর মনোনয়ন জমা
Published : Wednesday, 3 November, 2021 at 12:00 AM, Update: 03.11.2021 1:16:20 AM
দাউদকান্দি ইউপি নির্বাচনে তিন পদে ৬৫৭ প্রার্থীর মনোনয়ন জমাআলমগীর হোসেন,দাউদকান্দি ||
আসন্ন তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে মঙ্গলবার মনোনয়ন জমা শেষ দিনে উৎসবমূখর পরিবেশে দাউদকান্দিতে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র রির্টানিং অফিসার বরাবর দাখিল করেছেন। চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদে মোট ৬৫৭ জন প্রার্থী এই মনোনয়ন জমা করেন।
দাউদকান্দি উপজেলা নির্বাচন অফিসার আশরাফুন নাহার জানান, ১২ টি ইউনিয়নে তিনটি পদে সর্বমোট ৬৫৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে ৮০ জন, সংরক্ষিত আসনে ১২৩ জন এবং সাধারণ সদস্য পদে ৪৫৪ জন প্রার্থী হয়েছেন। এর মধ্যে আ’লীগ থেকে ১২ জন, স্বতন্ত্র ৫৬, ইসলামী আন্দোলন ১১ এবং জাতীয় পার্টি থেকে ১ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে । আগামী ৪ নভেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই, ১১ নভেম্বর বৃহস্পতিবার প্রার্থিতা প্রত্যাহার এবং ২৮ নভেম্বর রবিবার এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তৃতীয় ধাপে উপজেলার ১৫ টি ইউনিয়ের মধ্যে ১২টি ইউনিয়ন দাউদকান্দি উত্তর, সুন্দলপুর, গৌরীপুর, জিংলাতলী, ইলিয়টগঞ্জ উত্তর, মালীগাওঁ, মোহাম্মদপুর পশ্চিম, মারুকা, বিটেশ্বর, পাচঁগাছিয়া, গোয়ালমারী ও পদুয়া ইউনিয়নে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি ৩টি ইউনিয়ন বারপাড়া, দৌলতপুর ও ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়নে পূর্ণ মেয়াদ শেষ হলে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
এবার দাউদকান্দির ১২ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৯৩ হাজার ৯শত ৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৮ হাজার ২ শত ৯০ জন ও মহিলা ভোটার ৯৫ হাজার ৬ শত ৫৭ জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছেন ২ জন।
এই নির্বাচনে গৌরীপুর, সুন্দলপুর ও বিটেশ্বর ইউনিয়নে রির্টানিং অফিসার উপজেলা নির্বাচন অফিসার আশরাফুন নাহার, মারুকা, জিংলাতলী ইউনিয়নে উপজেলা কৃষি অফিসার মো: সারোয়ার জামান, দাউদকান্দি উত্তর, গোয়ালমারী ইউনিয়নে উপজেলা সমাজ সেবা অফিসার মো: আল-আমিন, পদুয়া, পাঁচগাছিয়া ইউনিয়নে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সারোয়ার আলম, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা একেএম আমিনুল ইসলাম এবং মালীগাওঁ ও মোহাম্মদপুর ইউনিয়নে উপজেলা পরিসংখ্যান অফিসার এবিএম নুরুল্লাহ রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করছেন।
দাউদকান্দিতে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত দলীয় নৌকা প্রার্থীরা হলেন, গৌরীপুর ইউনিয়নে মো: নোমান মিয়া সরকার, সুন্দলপুর ইউনিয়নে মো: রাশেদুল ইসলাম লিপু, বিটেশ্বর ইউনিয়নে মো: হুমায়ূন কবির ভূঁইয়া, মারুকা ইউনিয়নে মো: খলিলুর রহমান তালুকদার, মালীগাওঁ ইউনিয়নে মো: নুরুল ইসলাম, মোহাম্মদপুর ইউনিয়নে মো: দুলাল আহম্মদ, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নে মো: জসিম উদ্দিন প্রধান, জিংলাতলী ইউনিয়নে মো: ওমর ফারুক মিয়াজী, গোয়ালমারী ইউনিয়নে মান্নান প্রধান, পদুয়া ইউনিয়নে নাসির আহমেদ সরকার, পাঁচগাছিয়া ইউনিয়নে মো: জামাল উদ্দিন চৌধুরী ও দাউদকান্দি উত্তর ইউনিয়নে মোহাম্মদ কামরুজ্জামান।