ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরুড়ায় ইউনিয়ন নির্বাচনে ৫৩১ জন মনোনয়ন দাখিল
Published : Wednesday, 3 November, 2021 at 12:00 AM, Update: 03.11.2021 1:16:16 AM
বরুড়ায় ইউনিয়ন নির্বাচনে ৫৩১ জন মনোনয়ন দাখিল বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়া উপজেলা ১৫ টি ইউনিয়নের মধ্যে ৯ টি ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর ২১ ইং নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল ২ নভেম্বর চেয়ারম্যান, সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদে মোট ৫৩১ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে ৯ টি ইউনিয়নে ৬২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৮৭ জন ও সাধারণ সদস্য পদে ৩৮২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। আগামী ৪ নভেম্বর বাচাই, ১১ নভেম্বর প্রত্যাহার ১২ নভেম্বর প্রতিক বরাদ্দ ও ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। আগানগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন, সাধারণ সদস্য পদে ৩২ জন, ভবানীপু ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন,সাধারণ সদস্য পদে ৩৭ জন, খোশবাস ইউনিয়ন চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন,সাধারণ সদস্য পদে ৫০ জন,ঝলম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন,সাধারণ সদস্য পদে ৪৪ জন, চিতড্ডা ইউনিয়ন চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭ জন, সাধারণ সদস্য পদে ৪৪ জন। আড্ডা ইউনিয়ন চেয়ারম্যান পদে ১১ জন,সংরক্ষিত নারী সদস্য পদে ৮ জন, সাধারণ সদস্য পদে ৫০ জন, আদ্রা ইউনিয়ন চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন,সাধারণ সদস্য পদে ৪৯ জন। পয়ালগাছা ইউনিয়ন চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন,সাধারণ সদস্য পদে ৩৮ জন। লক্ষীপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন, সাধারণ সদস্য পদে ৩৮ জন। মোট তিনটি পদে প্রার্থী হলেন, ৫৩১ জন। আগানগর চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ইফতেখার আলম শাহিন, ওমর ফারুক ভুইয়া, মাজহারুল ইসলাম মিঠু,এ,কে,এম শামসুল আলম, মোঃ ইব্রাহিম খলিল, খাজা খায়ের উদ্দিন। ভবানীপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মোঃ মফিজ উদ্দিন, মোঃ জসিম উদ্দিন, মোঃ খলিলুর রহমান, মোঃ মিজানুর রহমান, ও শরীফ মাহমুদ,খোশবাস ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, মোঃ মইন উদ্দিন,সিরাজুল ইসলাম, নাজমুল হাসান সর্দার,জহিরুল ইসলাম, মোঃ আলী হোসেন ও মোঃ মজনুল হক। চিতড্ডা ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন,মোঃ জাকারিয়া, মোঃ মনিরুজ্জামান,মোঃ জসিম উদ্দিন, মোঃ ইউনুছ মিয়া,ও মোঃ ওমর ফারুক। ঝলম ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন,খায়রুল এনাম এয়াকুব,নুরুল ইসলাম, আবদুল বাতেন,মোঃ ছফি উল্লাহ খন্দকার ও সাইফুল ইসলাম। আড্ডা ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন,মোঃ জাফর উল্লাহ চৌধুরী, মোঃ শাহজাহান, মোঃ দুলাল মিয়া, মোঃ জাকির হোসেন বাদল,মোঃ মামুন মিয়া,মোঃ শামীম উদ্দিন, মোঃ জালাল হোসেন, সাইফুল ইসলাম, মোঃ বিল্লাল হোসেন ও মোঃ আবু ইউসুফ।
আদ্রা ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন,মোঃ আবদুল করিম,আবু সালেহ,রাকিবুল হাসান,এ কে এম মাহফুজুর রহমান, মোঃ মনজুর হোসেন, আবদুল্লাহ আল মামুন মজুমদার, নুরুল ইসলাম ওনুরুল আলম।পয়ালগাছা ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন,সৈয়দ মাহিন উদ্দিন, মহি উদ্দিন বাবুল,বিল্লাহ হোসেন চৌধুরী, জাফর আহমেদ, আবদুল হাই গাজী,ও মোঃ ছফি উল্লাহ। লক্ষীপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, আবদুর রাজ্জাক, আবদুল হাকিম, নুরুল ইসলাম, আবুল হাসেম, মোঃ মনির হোসেন ও আলমগীর হোসেন।