সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রন্থাগারিক নিয়োগে তথ্য পাঠানোর নির্দেশ
Published : Wednesday, 3 November, 2021 at 12:00 AM
দেশের সকল সরকারি কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসা ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোয় ৯ম গ্রেডের গ্রন্থাগারিক (নন-ক্যাডার) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ সকল প্রতিষ্ঠানে কর্মরত ও শূন্যপদের তথ্য চেয়েছে সরকার। আগামী ১১ নভেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে তথ্য পাঠাতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
অফিস আদেশে জানানো হয়, সকল সরকারি কলেজ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর ৯ম গ্রেডের গ্রন্থাগারিক (নন-ক্যাডার) গেজেটেড কর্মকর্তার সৃষ্ট, কর্মরত ও শূন্য পদের তথ্য আগামী ১১ নভেম্বরের মধ্যে হার্ডকপি অফিস চলাকালীন সময়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে ১৩০ নম্বর কক্ষে হাতে হাতে অথবা ডাকযোগে পাঠাতে অনুরোধ করা হলো।
অফিস আদেশে অধ্যক্ষ বা প্রতিষ্ঠান প্রধান, সকল সরকারি কলেজ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ।