ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় নিরাপদ খাদ্য নিশ্চিতে সেমিনার‘নিরাপদ খাদ্য আইনে ঘাটতি সংশোধন করে সাজানো হবে’
Published : Thursday, 28 October, 2021 at 12:00 AM
কুমিল্লায় নিরাপদ খাদ্য নিশ্চিতে সেমিনার‘নিরাপদ খাদ্য আইনে ঘাটতি সংশোধন করে সাজানো হবে’নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী  বলেছেন,  শরীর সুস্থ্য রাখার জন্য নিরাপদ খাদ্যের বিকল্প নেই। তাই নিরাপদ খাদ্য মানুষ কিভাবে খেতে পারে সেই বিষয়ে আমরা কাজ করছি। সহনীয় পর্যায়ের সকল কিছুর প্রয়োজন আছে, আবার অতিরিক্ত কোন কিছুই স্বাস্থ্যের জন্য ভাল নয়। আমাদের নিরাপদ খাদ্য আইনে যে সকল ঘাটতি আছে সেগুলো সংশোধন করে নতুন করে সাজানো হবে। আগামী ৫ বছরের মধ্যে আশা করি নিরাপদ খাদ্যের সুফল আপনারা দেখতে পাবেন।
গতকাল বুধবার (২৮ সেপ্টেম্বর) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর আইন-বিধি ও প্রবিধানমালার প্রয়োগ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেমিনার। আমরা ভেজাল খেয়ে তাড়াহুড়ো করি। এটি ভেজালের একটি কারণ। ভেজাল খাওয়ার কারণে আমাদের ধৈর্য্য শক্তি কমে গিয়েছে। আমরা ভয়ও পাই বেশি এই ভেজালের কারণে। তাই আমাদেরকে  নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, ভেজাল খাদ্য নিয়ন্ত্রণে শহরের খাদ্য বিক্রির দোকানগুলোকে তদারকি করতে হবে। যেসব দোকানের লাইসেন্স নেই সেগুলোকে নোটিশ দিতে হবে প্রয়োজনে বন্ধ করে দিতে হবে। দোকান মালিক সমিতির সদস্যদের নিয়ে প্রত্যেকটি দোকানে গিয়ে চেক করতে হবে।  
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, কুমিল্লা জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার,  জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, জেলা মৎস কর্মকর্তা শরীফ উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল মান্নান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জেড এম মিজানুর রহমান, জেলা শিক্ষা অফিসার ইউনুস ফারুকী, বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, কুমিল্লার প্রাক্তন পিপি এড. গোলাম ফারুক, কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্যাহ খোকন, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আখতার, কুমিল্লা প্রেস ক্লাবের প্রাক্তণ সভাপতি আবুল হাসনাত বাবুল, দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়, কুমিল্লা বেকারী মালিক সমিতির সভাপতি তারেক কামাল ইমতিয়াজসহ অন্যান্যরা।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তাগণ, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন, জাতীয় ভোক্তাঅধিকারের কর্মকর্তাগন, কুমিল্লা দোকান মালিক সমিতির সদস্যগন, জিলা স্কুলের প্রধান শিক্ষক, নবাব ফয়জুনেনছা স্কুলের প্রধান শিক্ষক,  জেলা প্রশাসনের কর্মকর্তাগন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।