দ্রাবিড়ই হচ্ছেন ভারতের কোচ
Published : Wednesday, 27 October, 2021 at 12:00 AM
অবশেষে
জল্পনার অবসান, ভারতের কোচ হতে আবেদনপত্র জমা দিয়েছেন রাহুল দ্রাবিড়। আজ
বিকেলেই এই পদের আবেদনপত্র জমা দেওয়ার শেষদিন ছিল। এর আগেই আবেদন পত্র জমা
দিয়ে সব গুজব উড়িয়ে দিলেন 'দ্যা ওয়াল' খ্যাত দ্রাবিড়।
এর আগে ভারতের
কোচের দৌড়ে শোনা গেছে অনিল কুম্বলে ও ভিভিএস লক্ষ্মণের নাম। আইপিএল
চলাকালীন সময়ে খবর রটেছে রাহুল দ্রাবিড়ই ভারতীয় দলের কোচ হচ্ছেন। তার বেতনও
ফাঁস হয়ে গিয়েছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী
কয়েক দিন আগেই জানিয়েছিলেন, দ্রাবিড়ের সঙ্গে কথা হলেও তিনি এখনও কিছু
জানাননি।
এছাড়া ভারতের বোলিং কোচ পদের জন্য আবেদন করেছেন পারাস হামব্রে।
দীর্ঘদিন ধরে ভারতীয় দলের পরবর্তী বোলিং কোচ হিসেবে তার নাম শোনা যাচ্ছিল।
এবার সেই জল্পনা সত্যি হতে চলেছে। সোমবার আবেদনপত্র জমা দেন তিনি।
মঙ্গলবারই ছিল আবেদন করার শেষ দিন।