অ্যাটলেটিকোর মাঠে ধরাশায়ী বার্সেলোনা
Published : Monday, 4 October, 2021 at 12:00 AM
লিওনেল
মেসিকে হারিয়ে আর সোজা হতে পারছে না টিম বার্সেলোনা। মেসিবিহীন দলটি লা
লিগায় ছন্দ হারিয়ে ফেলেছে। এবারো তারা হেরে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদের
কাছে। ওয়ান্দা মেত্রোপলিতানোয় শনিবার দিবাগত রাতে স্প্যানিশ লা লিগায়
বার্সেলোনাকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
ম্যাচের
২৪ মিনিটে লেমারকে দিয়ে গোল করান সুয়ারেজ। আর ৪৪ মিনিটে নিজে বল জালে জড়ান
এ উরুগুয়েন কিংবদন্তি। এতে সব প্রতিযোগিতা মিলিয়ে অ্যাটলেটিকোর বিপক্ষে
টানা পাঁচ ম্যাচ জয়শূন্য রইলো বার্সেলোনা, এর তিনটিতেই পরাজয়। এর মধ্যে লা
লিগায় চার ম্যাচে দুটি করে হার ও ড্র। আর ২০২১ স্প্যানিশ সুপার কাপের
ফাইনালে ৩-২ গোলে হেরেছিল কাতালান ক্লাবটি।
অ্যাটলেটিকো মাদ্রিদ ৮
ম্যাচে ৫ম জয়ে ১৭ পয়েন্ট নিয়ে গোল গড়ে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ কম খেলে
রিয়াল মাদ্রিদ সমান পয়েন্ট নিয়ে শীর্ষেই। বার্সেলোনা ৭ ম্যাচে প্রথম হারে
আগের ১২ পয়েন্ট নিয়ে নবম স্থানে।