ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় গাঁজা ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ গ্রেপ্তার-৬
Published : Thursday, 9 September, 2021 at 12:00 AM, Update: 09.09.2021 1:15:30 AM
ব্রাহ্মণপাড়ায় গাঁজা ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ গ্রেপ্তার-৬ইসমাইল নয়ন।। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজা ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ ছয় জনকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা'র নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই জীবন কৃষ্ণ মজুমদার ও সঙ্গীয় ফোর্স মঙ্গলবার বিকালে উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর একটি ভেরাইটিজ দোকানের পাকা রাস্তার সামনে থেকে ১০ কেজি গাঁজাসহ উপজেলার দীর্ঘভূমি মণু মিয়ার ভাড়াটিয়া মোঃমোহন মিয়ার ছেলে মোঃ ইব্রাহিম(৩৮) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
একই পুলিশের দল বুধবার ভোর সকালে উপজেলার বেজুরা মদিনা মসজিদের সামনের পাকা রাস্তার উপর থেকে সিদলাই গ্রামের মোঃ আব্দুল আলীমের ছেলে মোঃরিদয়(২২) এবং তার সাথে থাকা অপরজন মোঃশানু মিয়ার ছেলে মোস্তফা(৩০) উভয়কে ১৮ কেজি গাঁজাসহ আটক করে থানায় নিয়ে আসে।
অপরদিকে থানা পুলিশের আরেকটি দল এসআই সাইফুল ইসলামের নের্তৃত্বে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গঙ্গানগর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে শাকিল(১৮), মানরা গ্রামের আব্দুল বারেকের ছেলে মোঃবেল্লাল হোসেন(৪২) এবং গঙ্গানগর গ্রামের সিরু মিয়ার ছেলে অহিদ(৩৫) তাদেরকে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। বুধবার সকালে আসামীদের কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা সত্যতা নিশ্চিত করেছেন।