ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
Published : Thursday, 9 September, 2021 at 12:00 AM, Update: 09.09.2021 1:15:26 AM
ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুইসমাইল নয়ন।। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের পুকুরে খেলার ছলে পানিতে পড়ে নিঁখোজের দুঘন্টা পরে জিসান (৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলার বেজুরা গ্রামের জলিল সর্দারের বাড়ীতে এই ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টায় শিশু জিসানের ফুফু পাশের দোকান থেকে কিছু কিনে দেবার পর একা বাড়িতে যাবার পথে পুকুরে পড়ে যায়। বাড়ী পৌছাতে দেরী হচ্ছে দেখে তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় জিসানকে খোঁজাখুঁজি করে। অনেক খোঁজাখোঁজির পর দুপুর একটায় শিশু জিসানের নিথর দেহ পানিতে ভাসতে দেখে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।