কুমিল্লা সদর দক্ষিণে ভূমি অফিস উদ্বোধন উপলক্ষে দোয়া মোনাজাত
Published : Thursday, 9 September, 2021 at 12:00 AM
মো. মিজানুর রহমান ||
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ভূমি অফিস ও গলিয়ারা এবং বারপাড়া ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত আজ বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ওসমানী ম্মৃতি মিলনায়তানে ভূমি মন্ত্রনালয় আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ গ্রহণ করেন। এসময় তিনি তেজগাঁওয়ের ভূমি ভবন ছাড়াও ৯৯৫টি ইউনিয়ন ভূমি অফিস ও ১২৯টি উপজেলা ভূমি অফিস, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম এবং ভূমি ডাটা ব্যাংকের উদ্বোধন করেন।
সদর দক্ষিণ উপজেলায় তিনটি ভূমি অফিস উদ্বোধন উপলক্ষে উপজেলা ভূমি অফিসে দোয়া ও মোনাজাত করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল হাই বাবলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো, শাহজালাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুমা পারভীন লুনা, সহকারী আইসিটি কর্মকর্তা সালমা আক্তার, বীর মুক্তিযোদ্ধা বাবুল মিয়া, সমাজকর্মী মিজানুর রহমান মজুমদার বুলবুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক।
ক্যাপশনঃ- কুমিল্লা - সালদা নদীর ব্যস্ততম সড়কের বেহাল অবস্থা। ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন এর সেনের বাজার এলাকা থেকে গত মঙ্গলবারের তোলা ছবি। সড়ক নয় যেন কর্দমাক্ত রাস্তায় পরিণত হয়েছে।