ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হোমনায় ঐতিহ্যবাহী দড়িচর বিলে সাতাঁর প্রতিযোগিতা
Published : Thursday, 9 September, 2021 at 12:00 AM
শফিকুল ইসলাম পলাশ, হোমনা ||
কুমিল্লার হোমনায় মুজিব শতবর্ষ উপলক্ষে পৌরসভা, ইউনিয়ন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উন্মুক্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সাতাঁর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে গতকাল বুধবার বিকেলে ঘাগুটিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী দড়িচর বিলে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে কুমিল্লা-২ হোমনা তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন। প্রধান অতিথি তার বক্তব্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকারীকে পাঁচ হাজার টাকা উৎসাহ পুরষ্কার দেওয়ার ঘোষণা দেন। এছাড়াও তিনি সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মহাসিন সরকার, পৌর মেয়র অ্যাড. মো.নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, উপজেলাপ্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুগ্ন-সম্পাদক গাজী ইলিয়াছ, সদস্য মাহবুবুর রহমান খন্দকার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল ইসলাম গণি, মো. জসীম উদ্দিন, খন্দকার জালাল উদ্দিন ও তাইজুল ইসলাম মোল্লা প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান ও মো. দেলোয়ার। সাঁতার প্রতিযোগিতা পরিচালনা করেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. দাদন। প্রতিযোগিতায় মোট চারটি গ্রুপে ৫০ জন সাঁতারু অংশগ্রহণ করেন।