এডভোকেট এনামুল হক মুন্সীর মায়েরর দাফন সম্পন্ন
Published : Tuesday, 10 August, 2021 at 12:00 AM
কুমিল্লা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য এডভোকেট মো. এনামুল হক মুন্সীর মা মোসা. সাফিয়া খাতুনের জানাজা সোমবার (৯আগস্ট) বাদ জোহর কুমিল্লার দেবিদ্বার উপজেলার জীবনপুর গ্রামে সম্পন্ন হয়েছে।
জানা গেছে, বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে গত ৮ ই আগষ্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে চিকিৎসা চলাকালীন সোমবার ভোর ৪ টায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৩ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাজায় বিভিন্ন রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হন।