ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বেতনের ৫০ শতাংশ কমিয়ে চুক্তির বিষয়ে যা বললেন মেসি
Published : Sunday, 8 August, 2021 at 8:23 PM
বেতনের ৫০ শতাংশ কমিয়ে চুক্তির বিষয়ে যা বললেন মেসি২০০০ সালে ১৩ বছর বয়সে আর্জেন্টিনা থেকে বার্সেলোনায় পা রেখেছিলেন। এরপর ২১টি বছর বার্সার মাঠ মাতালেন। ব্যালন ডি'অর জেতেছেন ছয়বার। জিতেছেন ১১ লা লিগা, ৮ স্প্যানিশ সুপার কাপ, ৬ কোপা দেলরে ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগ।

দুই দশকর বেশি বর্ণাঢ্য ক্যারিয়ার পেরিয়ে ৩৪ বছরে পদার্পন। এতকিছুর পরও বার্সেলোনার সঙ্গ ছাড়লেন তিনি।

বার্সা ছাড়তে চাননি মেসি। রোববার ক্যাম্প ন্যুয়ে সংবাদ সম্মেলনে কাঁদতে কাঁদতে মেসি জানালেন, প্রাণের আঙিনায় থেকে যেতে সব চেষ্টাই করেছিলেন তিনি। তারপরও হলো না। নতুন ঠিকানা এখনও ঠিক হয়নি। তবে বার্সায় আর নেই তিনি।

এর আগে জানা গিয়েছিল, বেতনের ৫০ শতাংশ কমিয়ে হলেও বার্সেলোনাতে থাকবেন মেসি। ৫ বছরের জন্য নতুন চুক্তি হবে। কিন্তু সেটাও হলো না।  

এরপর স্পেনের কিছু গণমাধ্যমে বলা হয়, বেতন ৭০ শতাংশ কমানোর প্রস্তাব দেওয়া হয়েছিল মেসিকে।

কিন্তু সংবাদসম্মেলনে সময়ের সেরা এই ফুটবলার জানান, এসব নিয়ে তার সঙ্গে কোনো কথাই হয়নি।

মেসি বলেন, ‘৫০ শতাংশ কমিয়েছিলাম আমার বেতন। এরপর ক্লাব আমার কাছে আর কিছু চায়নি। (কিছু গণমাধ্যম) যেটা বলছে, আমাকে আরও ২০ শতাংশ বেতন কমানোর প্রস্তাব দেওয়া হয়েছিল, তা সম্পূর্ণ মিথ্যা। একদমই সত্যি নয়। এখানে থাকতে সম্ভাব্য সব কিছুই করেছিলাম আমি, পারিনি। আমার আর কিছু বলার নেই। যা যা করলে বার্সায় থাকা সম্ভব, এমন সবকিছুই করেছি আমরা। সভাপতি ব্যাখ্যা করেছেন সব। ক্লাব বিশাল পরিমাণ ঋণের মধ্যে আছে এবং আরও ঋণ বাড়াতে চায় না। যদি এটা প্রায় অসম্ভবই হয়, তাহলে এত টানাটানি কি দরকার। আমার ভবিষ্যৎ ও ক্যারিয়ার নিয়ে আমাকেই চিন্তা করতে হবে।’