ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পদ্মায় গোসলে নেমে নিখোঁজ রাজশাহী কলেজের শিক্ষার্থী
Published : Sunday, 8 August, 2021 at 8:16 PM
পদ্মায় গোসলে নেমে নিখোঁজ রাজশাহী কলেজের শিক্ষার্থীপদ্মা নদীতে গোসল করতে নেমে মো. জনি (২৫) নামে রাজশাহী কলেজের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

রোববার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজশাহী হাইটেক পার্ক সংলগ্ন আইবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল গিয়ে পদ্মা নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে। কিন্তু সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ জনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাসিন্দা ইয়াসিন আলীর ছেলে। তিনি রাজশাহী কলেজের গণিত বিভাগ থেকে সদ্য অনার্স সম্পন্ন করেছেন। তারা সপরিবার ভাড়া থাকেন রাজশাহী নগরের রায়পাড়া এলাকায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের কর্মকর্তা আবদুর রউফ জানান, জনি তার এক বন্ধুর সঙ্গে পদ্মাপাড়ে ঘুরতে এসেছিলেন। তারপর আইবাঁধে মোটরসাইকেল রেখে তারা নদীতে গোসলে নামেন। স্রোতের মুখে পড়ে একজন তীরে এলেও জনি তলিয়ে যান।

তিনি আরও জানান, খবর পেয়ে ডুবরি গিয়ে পদ্মায় অভিযান শুরু করেন। কিন্তু সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ওই ছাত্রকে খুঁজে পাওয়া যায়নি। আপাতত উদ্ধার অভিযান বন্ধ করা হয়েছে। তবে পদ্মার পাড়ে একটি টহল ইউনিট রয়েছে। সোমবার সকালে আবারও অভিযান চালানো হবে।