ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লকডাউন অমান্য করায় আরও ২১ বাস আটক
Published : Sunday, 8 August, 2021 at 2:01 PM
লকডাউন অমান্য করায় আরও ২১ বাস আটক সরকারের দেয়া লকডাউন অমান্য করে দূরপাল্লার গণপরিবহন চলাচল করায় আজ রবিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে ২১টি বাস আটক করেছে হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কে সকালে পুলিশের চেকপোস্ট বসিয়ে দূরপাল্লার ২১ বাস আটক করা হয়।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে যাত্রী নিয়ে চলাচল করার চেষ্টা করে কিছু দূরপাল্লার বাস। পরে আজ রবিবার সকালে ২১টি বাস আটক করা হয়েছে। সেই সব গাড়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।