ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তিতাসে গ্রামীণ সড়ক নির্মাণ কাজ শুরু
Published : Sunday, 8 August, 2021 at 12:00 AM
কবির হোসেন,তিতাস ঃ
তিতাসে হিলফুল ফুযুল সংগঠনের উদ্যোগে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি দক্ষিণ পাড়া হতে মোল্লা পাড়া পর্যন্ত আনুমানিক পাঁচশ মিটার গ্রামীণ সড়কের নির্মাণ কাজ শুরু করেছেন।
শনিবার সকালে সংগঠনের অর্থায়নে এবং সদস্যদের স্বেচ্ছা শ্রমে কাজ শুরু করেন। পোড়াকান্দি গ্রামের সাবেক মেম্বার হাসান বলেন, এখানে  কিছু অংশ সরকারি হালট ছিল, হিলফুল ফুযুল সংগঠনের উদ্যোগে এবং গ্রামবাসীর সহযোগিতায় হালটটি দখল মুক্ত করে, রাস্তার  নির্মাণ শুরু করেছে সংগঠনটি। সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল বলেন, এই রাস্তাটি গ্রামবাসীর খুব প্রয়োজন ছিলো, তাই আমাদের সংগঠনের সদস্যদের স্বেচ্ছা শ্রমে রাস্তার নির্মাণ কাজ শুরু করি।
সভাপতি কবির সিকদার বলেন, গ্রামবাসীর চলাচলের সুবিধার্থে সংগঠনের অর্থায়নে এবং সদস্যদের স্বেচ্ছা শ্রমে রাস্তাটির নির্মাণ কাজ শুরু করি। পোড়াকান্দি গ্রামের জাকির সরকার ও ইব্রাহিম সরকার সাংাদিকদের বলেন, আগে আমরা গ্রামের ভিতর দিয়ে হেটে পাকা রাস্তায় যেতে হতো। এখন গ্রামের পশ্চিম অংশের মানুষ রিকশা বা সিএনজি দিয়ে আসা যাওয়া করতে পারবে।