গণটিকার কর্মসূচি বরুড়া ১০ হাজার ২শ’ টিকা প্রদান
Published : Sunday, 8 August, 2021 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ||
গতকাল ৭ আগস্ট কুমিল্লার বরুড়া উপজেলায় গণটিকা দেয়ার অংশ হিসেবে ১৬টি কেন্দ্রে ১০ হাজার ২শ টিকা দেয়া হয়। তাছাড়া প্রতিদিনের রুটিনের অংশ হিসেবে বরুড়া সরকারি হসপিটালে ১৫ শ টিকা দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিশাত সুলতানা বিভিন্ন টিকা কেন্দ্র ঘুরে পরিদর্শন করেন। বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা বিভিন্ন কেন্দ্রে মাস্ক বিতরণসহ শৃঙ্খলা কাজে নিজেদেরকে মনোনিবেশন করেন। যে হারে করোনা টিকা নেয়ার জন্য মানুষ উপস্থিত হয়েছে সে হারে টিকা পাওয়া যায়নি। সকল কেন্দ্রে মানুষের উপছে পড়া ভিড় ছিলো।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, পর্যায়ক্রমে সকলকে টিকা দেওয়া হবে। আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি টিকার কাজ সম্পূর্ণ করার জন্য। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম বলেন, ৭ আগষ্ট পরীক্ষা মুলক গণটিকা দেওয়া হয়েছে। সবাই টিকা পাবে। আতংকিত হবার কিছু নেই। ১৪ তারিখের পর থেকে সবাই টিকা পেয়ে যাবেন।