ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল ইকুইপমেন্ট বিতরণ
Published : Sunday, 8 August, 2021 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি।। করোনাকালীন সংকটময় এসময় রোগীদের সেবা সুস্থতার জন্য শনিবার সকালে ঢাকাস্থ বুড়িচং উপজেলা সমিতির উদ্যোগে এবং জাগরণ সংগঠনের সহযোগিতায় বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫টি অক্সিজেন সিলিন্ডার, ২ হাজার মাস্ক, হ্যান্ড সেনিটাইজারসহ মেডিকেল ইকুইপমেন্ট বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৫ এর এমপি অ্যাডভোকেট আবুল হাসেম খাঁন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম খোকন, ষোলনল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফ উদ্দিন মানিক, উপজেলা যুবলীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খাঁন, ঢাকাস্থ বুড়িচং উপজেলা সমিতির সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম কানগো, সমিতির যুগ্ম সম্পাদক শেফাউল করিম ভূইয়া, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক। ঢাকাস্থ বুড়িচং উপজেলা সমিতির সভাপতি আলহাজ্ব লায়ন নজরুল ইসলাম ভূইয়া এবং পরিচালনা করেন দপ্তর সম্পাদক আলীমুল ইসলাম।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকাস্থ বুড়িচং উপজেলা সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়নাল হোসেন শামীম।
আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রাকিবুল হাসান, আবু সুফিয়ান, স্বেচ্ছাসেবক লীগের নেতা হাবিব বাপ্পি, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র লীগের সহসম্পাদক মেহেদী হাসান শরীফ, ছাত্রলীগ সদস্য আওলাদ হোসেন, মোঃ তানভীর সোহেল, মোঃ বোরহান, স্বেচ্ছাসেবক সদস্যবৃন্দ যথাক্রমে এম বিল্লাল হোসেন, মোঃ মাসুম বিল্লাহ আখন্দ, মোঃ শেফাত শুভ, মাসুদ পারভেজ, ছাত্রলীগ নেতা মোঃ শাশীম হোসেন, মাসুম আজাদ, কামরুজ্জামান প্রমুখ।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাড.আবুল হাসেম খাঁন। বিশেষ অতিথিবৃন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মীর হোসেন মিঠুর নিকট মেডিকেল ইকুইপমেন্ট সামগ্রি বিতরণ করেন।